বোলপুরে রবিবার সন্ধ্যায় ভরসন্ধেয় হা*ড়হিম করা কাণ্ড: প্রকাশ্যে গু*লি চালিয়ে খু*ন বিজেপির বুথ সভাপতিকে, এলাকায় ব্যাপক চা*ঞ্চল্য ও মোতায়েন বিশাল পুলিশ বাহিনী
বোলপুরের শান্ত এলাকায় রবিবার সন্ধ্যায় গু*লি চালিয়ে বিজেপির এক বুথ সভাপতিকে খু*নের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বোলপুরের ১২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ত্রিশূলাপট্টির মিলপট্টি এলাকায়।
মৃ*তের নাম চন্দন ভল্লা। তাঁর বাবার নাম তামাল ভল্লা। তিনি বোলপুরের ১১ নম্বর ওয়ার্ডের বিজেপির ২০২ নম্বর বুথের সভাপতি ছিলেন। জানা গিয়েছে, ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চন্দন ভল্লাকে ১২ নম্বর ওয়ার্ডের মিলপট্টি এলাকায় গু*লি করে খু*ন করা হয়।
রবিবার সন্ধ্যায় নির্জন রাস্তায় প্রকাশ্যে এইভাবে গুলি চালিয়ে খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর থানার পুলিশ। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থল চিহ্নিত করে তদন্ত শুরু করেছে পুলিশ।
খুনের নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, ঘটনাস্থলের আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
স্থানীয়দের দাবি, ঘটনার পর একটি অ্যাপাচে বাইকে দুই অজ্ঞাতপরিচয় যুবককে মুখে কাপড় ঢাকা অবস্থায় দ্রুত গতিতে পালিয়ে যেতে দেখা যায়। তাঁদের গতিবিধি এবং সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর।
#BolpurNews #BirbhumCrime #WestBengalNews #BolpurPolice #BirbhumUpdate #CrimeNewsBengali #BreakingNewsBangla #Birbhum