ইটাহার: ঘটনার ৫ মাস পর ফের গোল্ড লোন সংস্থায় ডাকাতির ঘটনায় মালদহ থেকে গ্রেপ্তার মূল অভিযুক্তের বিশ্বস্ত এক দম্পতি
ঘটনার ৫ মাস পর ফের গোল্ড লোন সংস্থায় ডাকাতির ঘটনায় তৎপর ইটাহার থানার পুলিশ। এবার এই ঘটনায় মালদহ থেকে গ্রেপ্তার মূল অভিযুক্তের বিশ্বস্ত সাগরেত এক দম্পতি। ধৃতদের শনিবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করল ইটাহার থানার পুলিশ। ধৃত আকবর শেখ ও তাহেরা বিবির বাড়ি মালদহ জেলার ইংলিশ বাজার থানার কমলাবাড়ি এলাকায়। গত ২৪ সেপ্টেম্বর এই ঘটনার মূল অভিযুক্ত হাসান শেখ ওরফে চিকনাকে ঝাড়খন্ডের বারহারোয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে এই দু'জনের নাম জানতে পারে পুলিশ।