পুরুলিয়া ১: ২২৯ বছর প্রাচীন কেশরগড় রথযাত্রার কমিটিকে সরকারের পক্ষ থেকে দেওয়া হল পাঁচ লক্ষ টাকার অনুদান
পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ উদ্যোগে আজ পুরুলিয়া জেলার কাশীপুর বিধানসভা কেন্দ্রের হুড়া ব্লকের অন্তর্গত কেশরগড় রথযাত্রা কমিটি কে ৫ লক্ষ টাকা আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হল। উপস্থিত ছিলেন কাশীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কমলাকান্ত হাঁসদা, সুধীর কোন্থাম, IAS, জেলাশাসক, পুরুলিয়া, কুমার সানি রাজ,IPS, জেলা আরক্ষাধ্যক্ষ, উৎকর্ষ সিং,IAS, অতিরিক্ত জেলাশাসক, সাধারণ, মহকুমাশাসক, পুরুলিয়া সদর ও সংশ্লিষ্ট রথযাত্রা কমিটির সম্মানীয় সদস্যগণ।