ফরিদপুর দুর্গাপুর: জামতারা সাইবার গ্যাং গ্রেফতার, ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালত থেকে ট্রানজিট রিমান্ড নিলো দিল্লি সাইবার পুলিশ
কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে জামতারা সাইবার গ্যাং গ্রেফতার। দিল্লির এক ব্যক্তির সঙ্গে লক্ষাধিক টাকার সাইবার প্রতারণার অভিযোগে জামতারার একটি গ্যাংকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয় শনিবার দুপুর তিনটের সময়। ধৃতদের ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, নিউ দিল্লির সাইবার থানায় দায়ের হওয়া