রাস্তা তৈরির মাত্র ছয় মাসের মধ্যেই বেহাল দশা। গৌরাঙ্গডি থেকে আদ্রা যাওয়ার রাস্তা ভেঙে পড়েছে। পেটোয়া ঠিকাদারকে রাস্তা নির্মাণের টেন্ডার দেওয়াতেই এই সমস্যা, অভিযোগ বিজেপির। বিজেপির জেলা নেতা স্বপন চৌধুরি বলেন- কাশিপুরে তৃণমূল কংগ্রেস, আধিকারিক ও ঠিকাদারদের জোট রয়েছে। এই কারণে একজন নির্দিষ্ট ঠিকাদারকে টেণ্ডার দেওয়া হয়। ব্লক ও জেলা প্রশাসনের কাছে বারবার আবেদন জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। অবিলম্বে ঐ ঠিকাদারকে ব্ল্যাক-লিস্টেড করারও দাবি জানান তিনি। এই প্রসঙ