বিশালগড়: বিশালগড় নিচের বাজারে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিদর্শনে মহকুমা প্রশাসনের আধিকারিকরা
জানা যায় বিশালগড় নিচের বাজারে সার্বজনীন গণপতি উৎসব কমিটির পক্ষ থেকে শুক্রবার রাতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার দুপুরে পরিদর্শনে যান মহকুমা প্রশাসনের আধিকারিকরা। উপস্থিত ছিলেন DCM প্রসেনজিৎ দাস, অগ্নি নির্বাপক দপ্তরের ওসি নারায়ণ চন্দ্র রায়, বিশালগড় থানার ওসি বিজয় দাস সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা।