কোচবিহার ১: বিজেপি করার অপরাধে অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের অভিযোগ, চিকিৎসাধীন কোচবিহার মেডিকেল কলেজের মাতৃমা বিভাগে
বিজেপি করার অপরাধে কোচবিহার দিনহাটার নাজিরহাটে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা একটি বাড়িতে আক্রমণ চালানোর অভিযোগ উঠল। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রধানের নেতৃত্বে ওই বাড়িতে আক্রমণ চালায়। তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। এই সময় পরিবারের সদস্যরা তাদের বাধা দিতে গেলে আক্রান্ত হয় অন্তঃসত্ত্বা মহিলা। এরপরই তাকে নিয়ে আসা হয় কোচবিহার MJN মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।