ঘোকসাডাঙা বীরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সুজয় সাহা। ১৪ সেপ্টেম্বর তাঁর নাম ঘোষণা করা হয়। সোমবার প্রথমবার কলেজে এসে পরিকাঠামো ঘুরে দেখেন তিনি। অধ্যক্ষ ড. গোবিন্দ রাজবংশী, শিক্ষক ও কর্মীদের সঙ্গে কথা বলেন। কলেজের সমস্যা সমাধান ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা জানান নতুন সভাপতি।