বীরভূম নিবাসী জনাব পীরজাদা সৈয়দ মীর শামসের হায়দার সাহেবের নিজস্ব উদ্যোগে, মুরারই ১ নম্বর ব্লকের পলসা কারবালা ময়দানে আগামী ১০-১১ ও ১২ এপ্রিল একটি আন্তর্জাতিক সুফি সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করার জন্য এবং একটি কমিটি গঠনের জন্য আজ ১৮ই জানুয়ারি রবিবার দুপুর নাগাদ একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো পলসা তে।এদিনের এই আলোচনা সভাতে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।