খুদে পড়ুয়াদের প্রতিভায় মুগ্ধ গ্রামবাসী, উৎসবের মেজাজে বার্ষিক অনুষ্ঠান করাইয়া একাডেমীর।
সাংস্কৃতিক পরিবেশনায় মাতল গ্রাম।
সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নাচ, কবিতা, আবৃত্তি ও নাটকের মধ্য দিয়ে উৎসবের আবহে অনুষ্ঠিত হল করাইয়া কবি নজরুল একাডেমির বার্ষিক অনুষ্ঠান। গত সোমবার, ২ নভেম্বর, করাইয়া গ্রামের ফিল্ড ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গ্রামবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি কার্যত মিলন উৎসবে পরিণত হয়।
২০০৮ সাল থেকে পথচলা শুরু এই শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দর্শকদের মন জয় করে। কবিতা, আবৃত্তি, নাটক, গান এবং বিভিন্ন গানের তালে নৃত্য পরিবেশন অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।
বিদ্যালয়ের কর্ণধার নজিবুর রহমান এবং পরিচালক আসাদার রহমান ওরফে হৃদয় জানান, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায় দীর্ঘ ১৯ বছর ধরে তাঁরা এই শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে চলেছেন।
পাশাপাশি বিদ্যালয়ের কর্ণধার নজিবুর রহমান জানান, শুধু পড়াশোনা নয়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেও ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক সচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হয়। বাল্যবিবাহ, ধর্ষণ এবং মোবাইল ফোনের অপব্যবহারের মতো গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় নিয়ে অনুষ্ঠানে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। বিদ্যালয়ের নিয়মিত পাঠদানেও ছোটদের এই ধরনের সচেতনতা বার্তা দেওয়া হয় বলে জানান তিনি।
শিক্ষা ও সংস্কৃতির মেলবন্ধনে করাইয়া কবি নজরুল একাডেমির এই বার্ষিক অনুষ্ঠান গ্রামবাসীদের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি করে।