বরাবাজার: রাগমার মাঠে ফুটবলের লড়াই, উদ্বোধনে বিধায়ক লবসেন বাস্কে
ফুটবল উন্মাদনায় জমজমাট বরাবাজারের রাগমা ফুটবল মাঠ। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ শুরু হল এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন করেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক লবসেন বাস্কে। মাঠে নেমে খেলোয়াড়দের সঙ্গে হাত মিলিয়ে তাঁদের উৎসাহিত করেন তিনি এবং শুভ সূচনা করেন প্রতিযোগিতার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির বান্দোয়ান মণ্ডলের সভাপতি জনার্দন সিংহ মোদক-সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। জানা গিয়েছে, এবারের প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ নিয়েছে।