পুঞ্চা: বড়গড়া গ্রামে আগুনে ভস্মীভূত দুটি খড়ের গাদা
দোলের দিনে ঘটলো দুর্ঘটনা। আগুন লেগে ভষ্মীভূত হলো দু দুটি খড়ের গাদা।ঘটনায় চাঞ্চল্য কেন্দা থানা এলাকায়।বুধবার আনুমানিক বিকেল সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটে কেন্দা থানার অন্তর্গত বড়গড়া গ্রামে।জানা যায় এক ব্যক্তির ঘরের আচমকা আগুন লেগে যায়, পরবর্তীকালে স্থানীয়রা আগুন নিভানোর কাজে হাত লাগালেও। মানবাজার মহকুমা দমকলের একটি ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।