নিতুড়িয়া: নিতুড়িয়ায় ২৫টন সন্দেহভাজন নকল TMTবার উদ্ধারে চাঞ্চল্য
নামী কোম্পানির ব্যান্ডের নাম ব্যবহার করে সন্দেহভাজন নকল TMTবার মজুত ও বিক্রির অভিযোগ পেয়ে শনিবার 25টন TMTবার উদ্ধার কর বাজেয়াপ্ত করল নিতুড়িয়া থানার পুলিশ। সুপার XT600নামের ঐ বার মজুত ও বিক্রির অভিযোগ উঠেছে পুরুলিয়ার নিতুড়িয়া থানা এলাকার পুরুলিয়া ইস্পাত এলোয়ে প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে।25শে সেপ্টেম্বর নিতুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আই পি লিগ্যাল অ্যান্ড সার্ভিলেল্স সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের জোনাল প্রধান তোতন চক্রবর্তী।