নিতুড়িয়া: নিতুড়িয়ার PG নার্সিং হোমে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা, রাস্তায় দেহ ফেলে রেখে বিক্ষোভ
পুরুলিয়ার নিতুড়িয়া থানা এলাকায় অবস্থিত PG নার্সিং হোমের বিরুদ্ধে ভুল চিকিৎসা করে রোগী মৃত্যুর অভিযোগ তুলে নিতুড়িয়া সোমবার গভীর রাত পর্যন্ত ঐ নার্সিং হোমের সামনে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের উপর দেহ ফেলে রেখে মৃতের পরিবারের আত্মীয়রা ও স্থানীয়রা ঐ নার্সিংহোমের লাইসেন্স ও অভিযুক্ত চিকিৎসকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায়।ঘটনার খবর পেয়ে রঘুনাথপুরের SDPO রোহেদ শেখ এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির সামাল দেয়।