চাকদা: পরিবর্তন সংকল্প যাত্রা কর্মসূচিতে চাকদা গোড়াচাদতলায় জনসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর
Chakdah, Nadia | Jan 16, 2026 রাজ্য জুড়ে চলা তৃণমূল সরকারের দুর্নীতি , নারী নির্যাতন ও এসআইআর নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে শুক্রবার চাকদায় জনসভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত 2026 এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে পরিবর্তন সংকল্প যাত্রার কর্মসূচি পালন করছে বিজেপি। আর তারই অঙ্গ হিসেবে শুক্রবার চাকদা গোড়াচাদতলা চড়ক মেলার মাঠে এক জনসভার আয়োজন করে বিজেপি। আর সেই সভাতেই শুক্রবার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী।