বান্দোয়ান: বান্দোয়ান থানার পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন করা হলো বিদ্যালয়ে
'সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৬' পালন উপলক্ষে মঙ্গলবার বান্দোয়ান আর.এন.সি. বিদ্যাপীঠ স্কুলে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছাত্রছাত্রী ও শিক্ষকদের ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়।মঙ্গলবার বেলা ২ টা থেকে এই শিবির অনুষ্ঠিত হয়। বক্তারা নিরাপদ সড়ক ব্যবহারের বিভিন্ন নিয়ম তুলে ধরার পাশাপাশি ছাত্রছাত্রীদের নিজেদের পরিবার ও অভিভাবকদের মধ্যেও এ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।