পুরুলিয়া ২: মানবাজারে আদিবাসীদের বিশাল অধিবেশন উপলক্ষে পূর্বে প্রস্তুতি বৈঠক আয়োজিত
আগামীদিনে মানবাজারে অনুষ্ঠিত হতে চলেছে আদিবাসীদের একটি বিশাল অধিবেশন। সেই মহাসমাবেশ ও অধিবেশনকে সাফল্যমণ্ডিত করে তোলার লক্ষ্যে পুরুলিয়া শহরের একটি বেসরকারি হোটেলে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো। এদিনের এই বৈঠকে আদিবাসী সমাজের একাধিক শীর্ষনেতা, সংগঠন প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অধিবেশনের রূপরেখা, প্রচার অভিযান এবং দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থী ও প্রতিনিধিদের থাকার ব্যবস্থাপনা নিয়ে বিশদ আলোচনা করা হয়।