রাজ্য সরকারের নারি কল্যাণমূলক একাধিক প্রকল্প থাকার পরেও রাতের অন্ধকারে নাবালিকার ইচ্ছার বিরুদ্ধে হামেশাই বাল্যবিবাহের অভিযোগ সামনে আসছে। বাল্যবিবাহ রোধ করতে বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের টুলিবড় গ্রামে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে স্কুল ছাত্রীদের মনের কথা বোঝার চেষ্টা করলেন ঝাড়গ্রামের জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর। টুলিবড় হাই স্কুলের ছাত্রীদের সঙ্গে প্রায় পাঁচ মিনিট ধরে কথা বলেন জেলাশাসক।