রঘুনাথপুর ১: রঘুনাথপুরে ফাঁস লাগানো যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য,হাসপাতাল থেকে দেহ PMএ পাঠাল রঘুনাথপুর থানার পুলিশ
মানসিক অবসাদে নিজের বাড়ির মধ্যেই গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক যুবক। মৃত ঐ যুবকের নাম সনু খান।তার বাড়ি রঘুনাথপুর শহরের বালিচূড়াতে। জানা যায় যুবকটি উড়িষ্যাতে একটি বেসরকারী কারখানায় কাজ করত।মাস খানেক আগে বাড়ি এসেছিল।বাড়ি ফেরার পর থেকেই সে মানসিক অবসাদে ভুগছিল।শনিবার সন্ধ্যার দিকে পরিবারের অজান্তে সে বাড়ির সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে নেয়।ঘটনাটি পরিবারের আত্মীয়দের নজরে আসতেই পুলিশে খবর জানিয়ে ফাঁস কেটে তাকে উদ্ধার করে ।