পাড়া: টানা বৃষ্টিতে বাড়ির ওপর ভেঙে পড়ল বিশাল কৃষ্ণচূড়া গাছ, শ্রীধরডাঙ্গা গ্রামে অল্পের জন্য রক্ষা পরিবারের সদস্যরা
Para, Purulia | Sep 26, 2026 কয়েকদিনের টানা বৃষ্টিপাতের জেরে একটি বাড়ির ওপর ভেঙ্গে পড়ল বিশাল একটি কৃষ্ণচূড়া গাছ। একটুর জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা। ঘটনা পুরুলিয়ার পাড়া থানার অন্তর্গত জে জে ২ অঞ্চলের শ্রীধরডাঙ্গা গ্রামের। বাড়ি মালিক বিশ্বনাথ রজক তার বাবা মা স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে ওই বাড়িতে বসবাস করত। বিশ্বনাথের স্ত্রী অতিকা রজক বলেন গতকাল রাতে হঠাৎই বাড়ির পাশে থাকা কৃষ্ণচূড়া গাছটি তাদের ঘরের ছাদের উপর পড়ে যায়। তড়িঘড়ি তারা বাড়ির বাইরে বেরিয়ে পড়েন। যদিও ঘটনায