অতিবৃষ্টির জেরে তিলডাঙা ও নিউ ফারাক্কার মাঝে রেল লাইনে নামল ধস। ধসের জেরে ব্যাহত NJP গামী লাইনে ট্রেন চলাচল। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালাচ্ছেন রেল কর্মীরা। ধসের জেরে আটকে পড়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের মতো ট্রেন।
প্রাথমিকভাবে রেল কর্মীরা মনে করছে অতি বৃষ্টির জেরেই এই ধস নেমেছে। একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন আটকে রয়েছে বলে জানা যাচ্ছে। এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি লোকাল ট্রেনও আটকে।