বর্ধমান ১: সরাইটিকর এলাকায় বাড়ি দরজা ভেঙে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল বর্ধমান থানার পুলিশ
মৃতের নাম সুনীল মাল ২৩ তার বাড়ি সরাইটিকর এলাকায় বাড়ি। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে গলায় শাড়ির ফাঁস দিয়ে সুনীলকে ঝুলতে দেখে পরিবারের লোকজন।ঘরের দরজা বন্ধ থাকায় বর্ধমান থানার পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘরের দরজা ভেঙে যুবকের দেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তবে কি কারণে সে আত্মঘাতী হয়েছে সেই বিষয়ে পরিবারের লোকজন সঠিক কিছু জানাতে পারিনি