স্বরূপনগর: উৎসবমুখর পরিবেশে ক্ষুদিরাম বসুর জন্মদিন পালন: তেতুলিয়াতে ম্যারাথন ও ফুটবল টুর্নামেন্ট
মহান বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মদিন উপলক্ষ্যে স্বরূপনগরে তেতুলিয়ার টাইগার বয়েজ ক্লাব বুধবার দিনব্যাপী একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল দিবারাত্র আট দলীয় ফুটবল টুর্নামেন্ট। দিনের শুরুতে মূল আকর্ষণ ছিল ম্যারাথন দৌড়। ভোর ৬টায় বিথারী বলফিল্ড সংলগ্ন এলাকা থেকে পুরুষ বিভাগে ১৭৫ জন এবং ডাকবাংলা ফুটবল মাঠ থেকে মহিলা বিভাগে ৩৫ জনকে নিয়ে তেতুলিয়া ফুটবল মাঠ পর্যন্ত ম্যারাথন অনুষ্ঠিত হয়। ৮ থেকে ৮০ বছর বয়সী সাধারণ মানুষ এতে অংশ নেয়। বিথারী থেকে