মহালয়ার পূর্ণলগ্নে পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট ভাগীরথীর ঘাটে চলছে তর্পণ।
প্রতিনিধি -রাহুল রায়: পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। শনিবার,মহালয়ার পূর্ণলগ্নে পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট ভাগীরথীর ঘাটে চলছে তর্পণ। পিতৃপুরুষ উদ্দেশ্যে ঘাটে ঘাটে তর্পণ চলছে সকাল থেকেই। দাঁইহাট ভাগীরথীর ঘাটে তর্পণ করতে দুর্দান্ত থেকে এসেছে মানুষ। ভর থেকেই ভাগীরথীর ঘাটে চলছে পিতৃপুরুষ উদ্দেশ্যে তর্পণ। মহালয়ার পূর্ণলগ্নে তর্পণ করতে দাঁইহাট ভাগীরথীর ঘাটে ভিড় জমায় মানুষেরা। পুণ্যার্থীরা নিরাপদে ঘাটে স্নান করে তার জন্যে বাঁশের ব্যারিকেট দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। মহালয়া দিন কোন অ-প্রীতিকর ঘটনা না ঘটে মোতায়েন রয়েছে পুলিশ প্রশাসন,পৌরসভার কর্মী ও ব্লক সিভিল ডিফেন্সের কর্মীরা।
#পলাশীবার্তা #bardhman_news #PurbaBardhaman #vairal #WestBengal #news #মহালয়া #LikeFollowShare