বলরামপুর: বিধায়কের হাত থেকে সারথী প্রকল্পের সাইকেল পেয়ে উচ্ছ্বসিত বলরামপুরের ছাত্র-ছাত্রীরা
পশ্চিমবঙ্গ সরকারের 'সারথী' প্রকল্পের অধীনে ছাত্র-ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ কর্মসূচির সূচনা হলো। বলরামপুর ব্লক বিডিও অফিসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত থেকে বিধায়ক জলধর মাহাতো জানান, প্রথম দিনে সাগমায় ও পতিডি - এই দুটি স্কুলের ৩৪৩ জন পড়ুয়ার হাতে সাইকেল তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য স্কুলের ছাত্র-ছাত্রীদেরও এই সাইকেল প্রদান করা হবে। সাইকেল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।