বরাবাজার: শ্রাবণের শেষ সোমবারে বরাবাজার উপর পাড়া শিবমন্দিরে মহাদেবের আরাধনা, কলস যাত্রায় ভক্তির জোয়ার
দীর্ঘদিনের ঐতিহ্য মেনে এ বছরও শ্রাবণ মাসের শেষ সোমবারে বরাবাজার উপর পাড়া শিবমন্দিরে অনুষ্ঠিত হল পবিত্র কলস যাত্রা। বরাবাজার সংলগ্ন নেংসাই নদী থেকে কলসে করে পবিত্র জল সংগ্রহ করে শিবমন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন মহিলারা। মাথায় কলস, মুখে শিবের নাম—ভক্তির আবেগে এক অপূর্ব ধর্মীয় পরিবেশ তৈরি হয় গোটা এলাকায়। প্রায় হাজারেরও বেশি মহিলা এই কলস যাত্রায় অংশ নেন। শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে চারপাশ। নদী থেকে আনা পবিত্র জল দিয