Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Gujarat
भाजपा
Congress
Modi
Delhi
Viral
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Madhyapradesh
Pmmodi
Rahulgandhi
यूपी
Bhopal
सपा
Uttarpradesh
Haryana

দেবু সিংহ মালদাঃ দোরগোড়ায় পুরভোট। সব ঠিকঠাক থাকলে সাতাশের ফেব্রুয়ারিতে রাজ্যের সমস্ত পুরসভার পুরভোট সম্পন্ন করবে রাজ্য নির্বাচন কমিশন

English Bazar, Maldah | Aug 2, 2026

MORE NEWS

জঙ্গিপুর পৌরসভার নতুন চেয়ারম্যান নির্বাচিত সন্তোষ চৌধুরী, সর্বসম্মত সমর্থন ১৪ কাউন্সিলরের

মালদা প্রতিদিন নিউজঃ  জঙ্গিপুর: জঙ্গিপুর পৌরসভার নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন সন্তোষ চৌধুরী। সোমবার অনুষ্ঠিত ভোটাভুটির মাধ্যমে তাঁর নির্বাচন সম্পন্ন হয়। পৌরসভার মোট ২১ জন কাউন্সিলরের মধ্যে ১৪ জন ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন এবং অংশগ্রহণকারী ১৪ জনই সর্বসম্মতিক্রমে সন্তোষ চৌধুরীকে চেয়ারম্যান পদে সমর্থন জানান।
উল্লেখযোগ্য বিষয়, ভোটদানকারী ১৪ জন কাউন্সিলর পূর্বে তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হলেও, এদিন তাঁরা নির্দল হিসেবে ভোটাভুটিতে অংশ নিয়ে নতুন চেয়ারম্যান নির্বাচন করেন।
তবে নির্বাচন ঘিরে একটি বিষয় রাজনৈতিক মহলে বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ভোটাভুটির সময় স্থানীয় বিধায়ক বা তাঁর কোনও প্রতিনিধিকে উপস্থিত থাকতে দেখা যায়নি। এই অনুপস্থিতি নিয়ে বিভিন্ন মহলে জল্পনা ও আলোচনা শুরু হয়েছে।
নবনির্বাচিত চেয়ারম্যান সন্তোষ চৌধুরী এবং সম্ভাব্য ভাইস চেয়ারম্যান জহিদুর রহমানের কাছে সাংবাদিকরা জানতে চান, বর্তমান পরিস্থিতিতে জঙ্গিপুর পৌরসভার প্রশাসনিক কাজ কীভাবে পরিচালিত হবে এবং উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা কীভাবে করা হবে। জবাবে তাঁরা জানান, এই মুহূর্তে নির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব নয়। তবে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে পৌর এলাকার রাস্তাঘাট, পানীয় জলসহ দীর্ঘদিনের নাগরিক সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তাঁরা।
জঙ্গিপুর পৌরসভার নতুন বোর্ডের দিকে এখন তাকিয়ে রয়েছেন শহরের বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব দ্রুত নাগরিক পরিষেবার উন্নয়ন ঘটিয়ে দীর্ঘদিনের সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

জঙ্গিপুর পৌরসভার নতুন চেয়ারম্যান নির্বাচিত সন্তোষ চৌধুরী, সর্বসম্মত সমর্থন ১৪ কাউন্সিলরের মালদা প্রতিদিন নিউজঃ জঙ্গিপুর: জঙ্গিপুর পৌরসভার নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন সন্তোষ চৌধুরী। সোমবার অনুষ্ঠিত ভোটাভুটির মাধ্যমে তাঁর নির্বাচন সম্পন্ন হয়। পৌরসভার মোট ২১ জন কাউন্সিলরের মধ্যে ১৪ জন ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন এবং অংশগ্রহণকারী ১৪ জনই সর্বসম্মতিক্রমে সন্তোষ চৌধুরীকে চেয়ারম্যান পদে সমর্থন জানান। উল্লেখযোগ্য বিষয়, ভোটদানকারী ১৪ জন কাউন্সিলর পূর্বে তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হলেও, এদিন তাঁরা নির্দল হিসেবে ভোটাভুটিতে অংশ নিয়ে নতুন চেয়ারম্যান নির্বাচন করেন। তবে নির্বাচন ঘিরে একটি বিষয় রাজনৈতিক মহলে বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ভোটাভুটির সময় স্থানীয় বিধায়ক বা তাঁর কোনও প্রতিনিধিকে উপস্থিত থাকতে দেখা যায়নি। এই অনুপস্থিতি নিয়ে বিভিন্ন মহলে জল্পনা ও আলোচনা শুরু হয়েছে। নবনির্বাচিত চেয়ারম্যান সন্তোষ চৌধুরী এবং সম্ভাব্য ভাইস চেয়ারম্যান জহিদুর রহমানের কাছে সাংবাদিকরা জানতে চান, বর্তমান পরিস্থিতিতে জঙ্গিপুর পৌরসভার প্রশাসনিক কাজ কীভাবে পরিচালিত হবে এবং উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা কীভাবে করা হবে। জবাবে তাঁরা জানান, এই মুহূর্তে নির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব নয়। তবে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে পৌর এলাকার রাস্তাঘাট, পানীয় জলসহ দীর্ঘদিনের নাগরিক সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তাঁরা। জঙ্গিপুর পৌরসভার নতুন বোর্ডের দিকে এখন তাকিয়ে রয়েছেন শহরের বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব দ্রুত নাগরিক পরিষেবার উন্নয়ন ঘটিয়ে দীর্ঘদিনের সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

English Bazar, Maldah | Aug 4, 2026

শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে শিলিগুড়ির শিব মন্দিরগুলিতে ভক্তদের ঢল

মালদা প্রতিদিন নিউজঃ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার উপলক্ষে শিলিগুড়ি জুড়ে ভোর থেকেই দেখা গেল ভক্তদের উপচে পড়া ভিড়। শহরের মায়ের ইচ্ছা কালীবাড়ি-সহ বিভিন্ন শিব মন্দিরে সকাল থেকেই 'হর হর মহাদেব' ধ্বনিতে মুখর হয়ে ওঠে পরিবেশ। হাতে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ধুতুরা ও নানা পূজার সামগ্রী নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভক্তরা মহাদেবের শিবলিঙ্গে জল নিবেদন করেন।

বিশ্বাস করা হয়, শ্রাবণ মাসে বিশেষ করে সোমবার মহাদেবের আরাধনা করলে মনোবাসনা পূর্ণ হয় এবং জীবনের নানা বাধা-বিপত্তি দূর হয়। সেই বিশ্বাসকে সামনে রেখেই ছোট-বড়, নারী-পুরুষ নির্বিশেষে অসংখ্য ভক্ত এদিন শিবের আশীর্বাদ লাভের উদ্দেশ্যে মন্দিরে উপস্থিত হন।

মন্দির প্রাঙ্গণে ছিল ভক্তিমূলক পরিবেশ।

শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে শিলিগুড়ির শিব মন্দিরগুলিতে ভক্তদের ঢল মালদা প্রতিদিন নিউজঃ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার উপলক্ষে শিলিগুড়ি জুড়ে ভোর থেকেই দেখা গেল ভক্তদের উপচে পড়া ভিড়। শহরের মায়ের ইচ্ছা কালীবাড়ি-সহ বিভিন্ন শিব মন্দিরে সকাল থেকেই 'হর হর মহাদেব' ধ্বনিতে মুখর হয়ে ওঠে পরিবেশ। হাতে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ধুতুরা ও নানা পূজার সামগ্রী নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভক্তরা মহাদেবের শিবলিঙ্গে জল নিবেদন করেন। বিশ্বাস করা হয়, শ্রাবণ মাসে বিশেষ করে সোমবার মহাদেবের আরাধনা করলে মনোবাসনা পূর্ণ হয় এবং জীবনের নানা বাধা-বিপত্তি দূর হয়। সেই বিশ্বাসকে সামনে রেখেই ছোট-বড়, নারী-পুরুষ নির্বিশেষে অসংখ্য ভক্ত এদিন শিবের আশীর্বাদ লাভের উদ্দেশ্যে মন্দিরে উপস্থিত হন। মন্দির প্রাঙ্গণে ছিল ভক্তিমূলক পরিবেশ।

English Bazar, Maldah | Aug 4, 2026

দেবু সিংহ মালদাঃ পথ দুর্ঘটনা রোধে সচেতনতার বার্তা দিয়ে মালদা জেলা পুলিশের উদ্যোগে সড়ক নিরাপত্তা সপ্তাহ উদযাপন

দেবু সিংহ মালদাঃ পথ দুর্ঘটনা রোধে সচেতনতার বার্তা দিয়ে মালদা জেলা পুলিশের উদ্যোগে সড়ক নিরাপত্তা সপ্তাহ উদযাপন

English Bazar, Maldah | Aug 4, 2026

মালদাঃ কোটি কোটি টাকা উদ্ধারে এবার মালদহ ,  তৃণমূল ঘনিষ্ঠ পিন্টু সরকার নামে এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে প্রায় ২.৫ কোটি টাকা উদ্ধার

তৃণমূল ঘনিষ্ঠ এক ঔষধ ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করল পুরাতন মালদা থানার পুলিশ। পাশাপাশি উদ্ধার হয়েছে ৫০ পেটি কাফ সিরাপও।

রবিবার রাতে পুরাতন মালদা পুরসভার চৌরঙ্গি মোড় এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যবসায়ীকে।

জানা গেছে গত ৫ জুলাই দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রিপাড়ায় অভিযান
চালিয়ে প্রায় ১,৫০০ বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত করেছিল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছিল চার জনকে। তাঁদের জেরা করেই এই ব্যবসায়ীর নাম সামনে আসে। তার পরেই এ দিন রাতে মালদার মঙ্গলবাড়িতে  তার  ফ্ল্যাটে শুরু হয় অভিযান।

ফ্ল্যাটে তল্লাশির সময় আলমারি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। নোট গোনার জন্য কাউন্টিং মেশিন আনতে হয়। কাফ সিরাপ পাচারচক্রের আর্থিক লেনদেনের সঙ্গে এই টাকার যোগ থাকতে পারে বলে পুলিশের অনুমান। ধৃতকে জেরা করে পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যবসায়ী পিন্টু সরকারের আদি বাড়ি মালদার নবাবগঞ্জে। ওষুধের ব্যবসার জন্য তিনি চৌরঙ্গি মোড়ের একটি বহুতল আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। এ দিন সেখানেই হানা দেয় পুরাতন মালদা থানার পুলিশ। সেই সময়ে ফ্ল্যাটেই ছিলেন পিন্টু। জানা গিয়েছে, তাঁকে সঙ্গে নিয়েই তল্লাশি শুরু হয়। আলমারি খুলতেই বেরিয়ে পড়ে থরে থরে সাজানো নোট। সঙ্গে সঙ্গে আনানো হয় টাকা গোনার মেশিন।এখনও পর্যন্ত প্রায় ২.৫ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এর পরেই পিন্টুকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর ফ্ল্যাটের একাধিক ঘরে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ পেটি কাফ সিরাপও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের দাবি, ওষুধ ব্যবসায়ী পিন্টুই কাফ সিরাপ চক্রের অন্যতম পান্ডা। সেই আর্থিক লেনদেনের সূত্রেই বিপুল পরিমাণ নগদ টাকার হদিশ মিলেছে বলেও দাবি তদন্তকারীদের। ধৃতকে জেরা পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে।

এ বিষয়ে বহুতলের মালিক  দিলীপ সাহা জানান,পিন্টুকে তিনি ওষুধ ব্যবসায়ী হিসেবেই চিনতেন । তিনি বলেন, ‘ওষুধ ব্যবসায়ী হিসেবেই ফ্ল্যাট ভাড়া দিয়েছিলাম। এর বেশি কিছু জানি না।’

মালদাঃ কোটি কোটি টাকা উদ্ধারে এবার মালদহ , তৃণমূল ঘনিষ্ঠ পিন্টু সরকার নামে এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে প্রায় ২.৫ কোটি টাকা উদ্ধার তৃণমূল ঘনিষ্ঠ এক ঔষধ ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করল পুরাতন মালদা থানার পুলিশ। পাশাপাশি উদ্ধার হয়েছে ৫০ পেটি কাফ সিরাপও। রবিবার রাতে পুরাতন মালদা পুরসভার চৌরঙ্গি মোড় এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যবসায়ীকে। জানা গেছে গত ৫ জুলাই দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রিপাড়ায় অভিযান চালিয়ে প্রায় ১,৫০০ বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত করেছিল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছিল চার জনকে। তাঁদের জেরা করেই এই ব্যবসায়ীর নাম সামনে আসে। তার পরেই এ দিন রাতে মালদার মঙ্গলবাড়িতে তার ফ্ল্যাটে শুরু হয় অভিযান। ফ্ল্যাটে তল্লাশির সময় আলমারি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। নোট গোনার জন্য কাউন্টিং মেশিন আনতে হয়। কাফ সিরাপ পাচারচক্রের আর্থিক লেনদেনের সঙ্গে এই টাকার যোগ থাকতে পারে বলে পুলিশের অনুমান। ধৃতকে জেরা করে পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যবসায়ী পিন্টু সরকারের আদি বাড়ি মালদার নবাবগঞ্জে। ওষুধের ব্যবসার জন্য তিনি চৌরঙ্গি মোড়ের একটি বহুতল আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। এ দিন সেখানেই হানা দেয় পুরাতন মালদা থানার পুলিশ। সেই সময়ে ফ্ল্যাটেই ছিলেন পিন্টু। জানা গিয়েছে, তাঁকে সঙ্গে নিয়েই তল্লাশি শুরু হয়। আলমারি খুলতেই বেরিয়ে পড়ে থরে থরে সাজানো নোট। সঙ্গে সঙ্গে আনানো হয় টাকা গোনার মেশিন।এখনও পর্যন্ত প্রায় ২.৫ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এর পরেই পিন্টুকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর ফ্ল্যাটের একাধিক ঘরে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ পেটি কাফ সিরাপও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের দাবি, ওষুধ ব্যবসায়ী পিন্টুই কাফ সিরাপ চক্রের অন্যতম পান্ডা। সেই আর্থিক লেনদেনের সূত্রেই বিপুল পরিমাণ নগদ টাকার হদিশ মিলেছে বলেও দাবি তদন্তকারীদের। ধৃতকে জেরা পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে। এ বিষয়ে বহুতলের মালিক দিলীপ সাহা জানান,পিন্টুকে তিনি ওষুধ ব্যবসায়ী হিসেবেই চিনতেন । তিনি বলেন, ‘ওষুধ ব্যবসায়ী হিসেবেই ফ্ল্যাট ভাড়া দিয়েছিলাম। এর বেশি কিছু জানি না।’

English Bazar, Maldah | Aug 3, 2026