বর্ধমান: কলকাতার চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃ**ত্যুর ঘটনায় শোকস্তব্ধ পরিবারগুলির পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবমীর দিন, মঙ্গলবার, বর্ধমানের মাধবডিহি-সহ বিভিন্ন জেলায় নি*হতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের সমবেদনা জানান তিনি। স্বজন হারানো পরিবারগুলিকে আর্থিক সাহায্যের পাশাপাশি ন্যায়বিচারের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী।