আউশগ্রাম ১: 'আমাদের পাড়া, আমাদের সমাধান' শিবিরে দাবি জানিয়ে মিলল সমাধান, গুসকরার সংহতিপল্লীতে ঢালাই রাস্তার কাজ শুরু হল
'আমাদের পাড়া, আমাদের সমাধান' শিবিরে দাবি জানিয়ে মিলল সমাধান। অবশেষে মঙ্গলবার শুরু হল গুসকরা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সংহতিপল্লী এলাকায় ঢালাই রাস্তা তৈরির কাজ। পাড়ার মানুষজনই নারকেল ফাটিয়ে রাস্তা নির্মাণের কাজের সূচনা করেন। এদিন আনুমানিক দুপুর ১২টা নাগাদ সেখানে উপস্থিত ছিলেন পুরপ্রধান কুশল মুখোপাধ্যায়, প্রাক্তন ভাইস চেয়ারম্যান বেলী বেগম সহ অনান্যরা।