নিতুড়িয়া: নিতুড়িয়াতে ৪২০লিটার তরল,২৮লিটার অবৈধ মদ সহ মদ তৈরির বিভিন্ন উপকরণ বাজেয়াপ্ত করল আবগারি দফতর
পুরুলিয়ার নিতুড়িয়া সার্কেলের আবগারি দফতর অবৈধ ভাবে মদ তৈরি ও বিক্রি করার বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে নিতুড়িয়া থানার বিভিন্ন গ্রামে গ্রামে। বৃহস্পতিবার নিতুড়িয়া থানার অন্তর্গত পাহাড়পুর,পুয়াপুর,পারবেলিয়া,গোপালপুর,ঝনকা,শালতোড়া সহ বিভিন্ন গ্রামে গ্রামে অভিযান চালায়।28লিটার অবৈধ মদ ও মদ তৈরির উপকরণ 420লিটার তরল,5কেজি মহুল,অ্যলুমুনিয়ামের হাঁড়ি 4টি সহ মদ তৈরি করার জন্য বিভিন্ন উপকরণ বাজেয়াপ্ত করে প্রচুর অবৈধ মদ করার উপকরণ নষ্ট করে দেয়।