পাড়া: পাড়া ব্লকের উদয়পুর জয়নগর অঞ্চলে মিছিল করে ব্যাপক প্রচারে তৃণমূল প্রার্থী মানিক চন্দ্র বাউরি
Para, Purulia | Mar 29, 2026 আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে শুরু হয়েছে নির্বাচনী প্রচার। পাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মানিক চন্দ্র বাউরী রবিবার সকাল দশটা থেকে পাড়া ব্লকের উদয়পুর জয়নগর অঞ্চলে ব্যাপক প্রচার কর্মসূচি পালন করেন।এদিন দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বাজনা সহকারে এক বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে প্রচার শুরু করেন তিনি। মিছিলটি উদয়পুর জয়নগর অঞ্চলের বিভিন্ন গ্রাম পরিক্রমা করে। প্রচারের অংশ হিসেবে প্রথমে হড়োকতোড় বাসন্তী মন্দিরে পুজো দিয়ে পিড়মা,