পাড়া: ওড়িশায় কর্মরত কুকুরট্যাঁঙ্গা গ্রামের পরিযায়ী শ্রমিকের মৃত্যু! পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক রাজ্য সরকারের
Para, Purulia | Aug 28, 2026 উড়িষ্যায় কর্মরত এক পরিযায়ী শ্রমিকের পরিবারের হাতে রাজ্য সরকারের তরফে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল। উল্লেখ্য গত ১৭ জুলাই উড়িষ্যায় একটি বেসরকারি সংস্থায় সেন্টারিং এর কাজ করার সময় একটি বহুতল ভবনের উপর থেকে পড়ে মৃত্যু হয়েছিল পুরুলিয়ার সাঁওতালডি থানার কুকুরট্যাঁঙ্গা গ্রামের যুবক শংকর হাজরার। ঘটনার পর পাড়া বিধানসভার বিধায়ক তথা রাজ্যের রাষ্ট্র মন্ত্রী নদীয়ার চাঁদ বাউরী নিজে উদ্যোগ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে আলোচনা করে ওই