বরাবাজার: “নাচনি নাচের প্রবাদপ্রতিম শিল্পী বিমলা বালার প্রয়াণে শোকস্তব্ধ মানভূম, স্মৃতিচারণায় ঝুমুর শিল্পী চৈতন মাহাতো”
জঙ্গলমহল তথা বৃহত্তর মানভূম এলাকার একসময়ের প্রসিদ্ধ শিল্প চর্চা ছিল নাচনি নাচ বা বাঈ নাচ, সেই বাই নৃত্যের এক প্রখ্যাত শিল্পী বিমলা বালা দেবী গতকাল প্রয়াত হয়েছেন আরসা থানার মিসিরদী গ্রামে তার নিয়োগ বাড়িতে। প্রখ্যাত শিল্পীর অকাল প্রয়াণ ে শোকস্তব্ধ সারা জেলার শিল্পী মহল। শনিবার রাত আটটা নাগাদ বরাবাজার ব্লকের অন্তর্গত গোবিন্দপুর গ্রামের নিজ বাড়ি থেকে তারই স্মৃতি রোমন্থন করলেন মানভূমের ওপর এক প্রখ্যাত ঝুমুর কবি ও শিল্পী চৈতন মাহাতো।