মুর্শিদাবাদ জিয়াগঞ্জ: মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে পর্যটক তোলাকে কেন্দ্র করে টোটো-টাঙ্গা সংঘর্ষ
হাজারদুয়ারি চত্বরে পর্যটক তোলাকে ঘিরে টোটো ও টাঙ্গা চালকদের মধ্যে বিবাদের জেরে এক বয়স্ক টোটো চালক মারধরের শিকার হয়েছেন। আহত চালক লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি। মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।