রাজ্য জুড়ে তৃণমূল সরকার পরিবর্তনের ডাক দিয়ে জেলা জুড়ে পরিবর্তন সভা করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।বিভিন্ন মণ্ডলে ওই পরিবর্তন সভা হচ্ছে।সেখানে জেলার নেতারাও অংশ নিচ্ছে।শুক্রবার যেমন আলিপুরদুয়ার -১ ব্লকের চকোয়াখেতি গ্রাম পঞ্চায়েতের নাওথোয়াটারি গ্রামে বিজেপির পক্ষ থেকে পরিবর্তন সভা করা হয়।জেলার বিভিন্ন এলাকায় বিজেপির পক্ষ থেকে ওই রকম পরিবর্তন সভা করা হচ্ছে।