বহরমপুর: তারকা-ঝলক বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে আয়োজিত খাদি মেলায়, সাংসদ ইউসুফকে দেখতে উপচে পড়ল ভিড়
শীতের সন্ধ্যায় বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে আয়োজিত খাদি মেলা যেন এক নতুন উন্মাদনার সাক্ষী রইল। বুধবার সন্ধ্যায় ঐতিহ্যবাহী এই মেলার আকর্ষণ আরও বাড়িয়ে দিলেন তৃণমূল সাংসদ এবং ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান। তারকা সাংসদকে এক ঝলক দেখার জন্য মেলা প্রাঙ্গণে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ।