পুরুলিয়া ১: কন্যাসন্তান জন্মানোর গ্লানি! পুরুলিয়া সদর হাসপাতালে চারতলার লিফট থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের
পুরুলিয়া সদর হাসপাতালে কন্যাসন্তান হওয়া মেনে নিতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেন অবিনাশ সিং সর্দার নামের এক যুবক। কন্যাসন্তানের জন্মের পর থেকেই তিনি মানসিক অবসাদ ও মদ্যপ অবস্থায় ছিলেন। গত দু'দিন ধরে আত্মহত্যার চেষ্টার পর, প্রথমে তিনি হাসপাতালের চত্বরে নিজের মাথা ফাটিয়ে ফেলেন। এরপর পুলিশের নজর এড়িয়ে হাসপাতালের চারতলায় উঠে লিফটের ফাঁকা জায়গায় নিচে ঝাঁপ দেন। দমকল বাহিনী ও পুলিশ তাঁকে উদ্ধার করে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রেখেছে।