অবশেষে অভিযুক্ত ধর্ষণকারী শিক্ষক এর সাজা ঘোষণা করল আদালত!
২০২১ সালে উদয়পুরের ভগিনী নিবেদিতা বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া বহুল আলোচিত মামলায় অবশেষে রায় ঘোষণা করল জেলা দায়রা আদালত। আদালত অভিযুক্ত শিক্ষক অধীর চন্দ্র দাসকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।
দীর্ঘ বিচার প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার পর আদালত এই গুরুত্বপূর্ণ রায় প্রদান করে। মামলাটি সামনে আসার পর রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। তদন্ত চলাকালীন বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহ করে আদালতে পেশ করা হয়।
জানা যায়, এই মামলার তদন্তকারী অফিসার ছিলেন রিপিতা ভট্টাচার্যী। তদন্তকারী দলের ধারাবাহিক প্রচেষ্টা, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মামলাটি বিচারপর্বে পৌঁছায়। অবশেষে আদালতের এই রায়ে নির্যাতিতার পরিবার ন্যায়বিচার পেয়েছে বলে মনে করছেন অনেকেই।
এদিকে আদালতের রায় ঘোষণার পর আইনজীবীরা জানান, দীর্ঘদিন ধরে চলা এই মামলায় আদালত সমস্ত দিক বিবেচনা করেই রায় প্রদান করেছে। এই রায় সমাজে নারীর নিরাপত্তা ও শিশু সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে বলেও মত প্রকাশ করেন সংশ্লিষ্ট মহল।
Singer Rupashi Biplab Kumar Deb
Amarpur, Gomati | Jun 19, 2026