পাড়া: পাড়া ব্লকে সিপিআইএমের অবস্থান-বিক্ষোভ, একাধিক দাবিতে স্মারকলিপি প্রদান
Para, Purulia | Aug 31, 2026 খাদ্য আন্দোলনের শহীদ দিবস উপলক্ষে সোমবার, ৩১শে আগস্ট পাড়া ব্লকের সামনে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করল সিপিআইএম। এদিন দুপুর ১২টা নাগাদ পাড়া দলীয় কার্যালয় থেকে মিছিল করে পাড়া ব্লক অফিসের সামনে পৌঁছান দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা। এরপর সেখানে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি সংগঠনের তরফে দুটি প্রতিনিধিদল পাড়া ব্লকের বিডিও এবং পাড়া ভূমি দফতরে গিয়ে পৃথকভাবে স্মারকলিপি প্রদান করে। সিপিআইএমের দাবিগুলির মধ্যে ছিল,