Public App Logo
Jansamasya
हादसा
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
कांग्रेस
बीजेपी
Accident
Congress
Modi
Delhi
Viral
Crime
Up
अमित_शाह
Bollywood
दिल्ली
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Mp
Nsui
उत्तरप्रदेश
Pmmodi
Telangana
Rahulgandhi

#कटोरिया में 7 वर्षीय बच्चे का शव पोखर से बरामद, गांव में मातम. #Katoriya #काटोरिया #बांका #BankaBihar

Amarpur, Banka | May 1, 2026

MORE NEWS

আগুনে ভস্মীভূত রাবার স্মোক হাউস! রবিবার উদয়পুর বাগমা গোপী চৌমুহনী এলাকার সুকান্ত ঘোষের রাবার স্মোক হাউসে ঘটে এই দুর্ঘটনা! ঘটনাস্থলে দুটি দমকলের ইঞ্জিন!

আগুনে ভস্মীভূত রাবার স্মোক হাউস! রবিবার উদয়পুর বাগমা গোপী চৌমুহনী এলাকার সুকান্ত ঘোষের রাবার স্মোক হাউসে ঘটে এই দুর্ঘটনা! ঘটনাস্থলে দুটি দমকলের ইঞ্জিন!

Amarpur, Gomati | Jun 28, 2026

উদয়পুরস্থিত ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতাল প্রাঙ্গণে জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে এক গুরুত্বপূর্ণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে জেলার শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানের শুভ সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে তিনি টিকাকরণের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি বলেন, শিশুদের সুস্থ ভবিষ্যৎ গড়ে তুলতে নিয়মিত টিকাকরণ অত্যন্ত জরুরি এবং সরকার এই বিষয়ে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলার জেলা টিকাকরণ আধিকারিক ডাঃ চিরঞ্জিত নোয়াতিয়া, বিশিষ্ট সমাজসেবী সানি সাহা সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কমল রিয়াং। তিনি তাঁর বক্তব্যে বলেন, জেলার ০ থেকে ৫ বছর বয়সী প্রতিটি শিশুকে সম্পূর্ণ টিকাকরণের আওতায় আনা এই কর্মসূচির মূল লক্ষ্য। এর মাধ্যমে শিশুদের বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে সুরক্ষা প্রদান করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ পর্বে জেলা সভাধিপতি এবং অন্যান্য অতিথিদের হাত দিয়ে শিশুদের পোলিও টিকার ড্রপ খাওয়ানো হয়। পাশাপাশি অভিভাবকদের মধ্যে টিকাকরণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার কার্যক্রম চালানো হয়। পোলিও টিকাকরণ কর্মসূচি শেষে অতিথিদের উপস্থিতিতে শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের টিকাকরণ নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় রওনা হওয়া স্বাস্থ্য দপ্তরের যানবাহনগুলিকে সবুজ পতাকা নেড়ে সূচনা করা হয়।
সমগ্র কর্মসূচিকে সফল করে তুলতে স্বাস্থ্য দপ্তরের কর্মী, স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এই উদ্যোগ গোমতী জেলার শিশু স্বাস্থ্য সুরক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করা হচ্ছে।

উদয়পুরস্থিত ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতাল প্রাঙ্গণে জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে এক গুরুত্বপূর্ণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে জেলার শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে তিনি টিকাকরণের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি বলেন, শিশুদের সুস্থ ভবিষ্যৎ গড়ে তুলতে নিয়মিত টিকাকরণ অত্যন্ত জরুরি এবং সরকার এই বিষয়ে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলার জেলা টিকাকরণ আধিকারিক ডাঃ চিরঞ্জিত নোয়াতিয়া, বিশিষ্ট সমাজসেবী সানি সাহা সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কমল রিয়াং। তিনি তাঁর বক্তব্যে বলেন, জেলার ০ থেকে ৫ বছর বয়সী প্রতিটি শিশুকে সম্পূর্ণ টিকাকরণের আওতায় আনা এই কর্মসূচির মূল লক্ষ্য। এর মাধ্যমে শিশুদের বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে সুরক্ষা প্রদান করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ পর্বে জেলা সভাধিপতি এবং অন্যান্য অতিথিদের হাত দিয়ে শিশুদের পোলিও টিকার ড্রপ খাওয়ানো হয়। পাশাপাশি অভিভাবকদের মধ্যে টিকাকরণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার কার্যক্রম চালানো হয়। পোলিও টিকাকরণ কর্মসূচি শেষে অতিথিদের উপস্থিতিতে শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের টিকাকরণ নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় রওনা হওয়া স্বাস্থ্য দপ্তরের যানবাহনগুলিকে সবুজ পতাকা নেড়ে সূচনা করা হয়। সমগ্র কর্মসূচিকে সফল করে তুলতে স্বাস্থ্য দপ্তরের কর্মী, স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এই উদ্যোগ গোমতী জেলার শিশু স্বাস্থ্য সুরক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করা হচ্ছে।

Amarpur, Gomati | Jun 28, 2026

গোমতী জেলা উদয়পুরে অস্থায়ী আয়ুর্বেদিক হসপিটাল পরিদর্শনে সচিব!

গোমতী জেলা উদয়পুরে অস্থায়ী আয়ুর্বেদিক হসপিটাল পরিদর্শনে সচিব!

Amarpur, Gomati | Jun 27, 2026

গন্ডাছড়ার কানান্তা পাড়া উল্টাছড়া ব্রু সেটেলমেন্ট ক্যাম্পে এক হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনার জেরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, নিজের দুই শিশুসন্তানকে নৃশংসভাবে হত্যা করেছেন এক পিতা। নিহতদের মধ্যে রয়েছে ১৩ বছর বয়সী কন্যা রীচিকা ব্রু এবং চার বছর বয়সী শিশুপুত্র পৃসমাইহা ব্রু। অভিযুক্ত পিতার নাম লালচুয়ান মাউমা (৩৬) বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে গন্ডাছড়া মহকুমা পুলিশ আধিকারিক ও গন্ডাছড়া থানার ওসি-সহ বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ ইতিমধ্যে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে এসেছে এবং ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চালাচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।

গন্ডাছড়ার কানান্তা পাড়া উল্টাছড়া ব্রু সেটেলমেন্ট ক্যাম্পে এক হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনার জেরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, নিজের দুই শিশুসন্তানকে নৃশংসভাবে হত্যা করেছেন এক পিতা। নিহতদের মধ্যে রয়েছে ১৩ বছর বয়সী কন্যা রীচিকা ব্রু এবং চার বছর বয়সী শিশুপুত্র পৃসমাইহা ব্রু। অভিযুক্ত পিতার নাম লালচুয়ান মাউমা (৩৬) বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে গন্ডাছড়া মহকুমা পুলিশ আধিকারিক ও গন্ডাছড়া থানার ওসি-সহ বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ ইতিমধ্যে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে এসেছে এবং ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চালাচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।

Amarpur, Gomati | Jun 27, 2026

*উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত*

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া: সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, ছেলের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন বাবা অয়াখী রায় ত্রিপুরা। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সমীর ত্রিপুরা দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিল। নেশাগ্রস্ত অবস্থায় সে প্রায়ই তার বাবার সঙ্গে অশান্তি ও মারধোর করত বলে অভিযোগ। শনিবারও একই ধরনের এক ঘটনার সময় সমীর ত্রিপুরা লাঠি দিয়ে বাবাকে আঘাত করে। সেই আঘাত অয়াখী রায় ত্রিপুরার বুকে লাগলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে যাত্রাপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে এসডিপিও শশী মোহন দেববর্মাও ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ইতিমধ্যেই অভিযুক্ত সমীর ত্রিপুরাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সে যাত্রাপুর থানার হেফাজতে রয়েছে। অন্যদিকে, নিহত অয়াখী রায় ত্রিপুরার মরদেহ ময়নাতদন্তের জন্য কাঁঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে রাখা হয়েছে।
এই ঘটনাকে ঘিরে আবারও পার্বত্য ত্রিপুরায় নেশার বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ সব দিক খতিয়ে দেখছে।

*উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত* নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া: সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, ছেলের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন বাবা অয়াখী রায় ত্রিপুরা। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সমীর ত্রিপুরা দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিল। নেশাগ্রস্ত অবস্থায় সে প্রায়ই তার বাবার সঙ্গে অশান্তি ও মারধোর করত বলে অভিযোগ। শনিবারও একই ধরনের এক ঘটনার সময় সমীর ত্রিপুরা লাঠি দিয়ে বাবাকে আঘাত করে। সেই আঘাত অয়াখী রায় ত্রিপুরার বুকে লাগলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে যাত্রাপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে এসডিপিও শশী মোহন দেববর্মাও ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত সমীর ত্রিপুরাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সে যাত্রাপুর থানার হেফাজতে রয়েছে। অন্যদিকে, নিহত অয়াখী রায় ত্রিপুরার মরদেহ ময়নাতদন্তের জন্য কাঁঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে রাখা হয়েছে। এই ঘটনাকে ঘিরে আবারও পার্বত্য ত্রিপুরায় নেশার বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ সব দিক খতিয়ে দেখছে।

Amarpur, Gomati | Jun 27, 2026