"আইনি জট কাটিয়ে মহামান্য আদালতের নির্দেশে ৫৭তম বর্ষে হচ্ছে মদনমোহনতলা কৃষ্টিপরিষদের দুর্গাপুজো, পাশে পেল বিধায়ক শংকর শিকদারকে"
বেহালা: দীর্ঘ আইনি জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে খুঁটিপুজোর মাধ্যমে ৫৭তম বর্ষের দুর্গাপুজোর শুভ সূচনা করল বেহালার বীরেন রায় রোড মদনমোহনতলার কৃষ্টিপরিষদ। রবিবার সকালে খুঁটিপুজোকে কেন্দ্র করে সদস্য ও এলাকাবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
জানা গেছে, ওই মাঠে দুর্গাপুজো করা নিয়ে এক জনৈক ব্যক্তির সঙ্গে কৃষ্টিপরিষদের বিবাদ চলছিল। জনৈক ব্যক্তি আগে থেকেই ওই মাঠে একটি পুজো মণ্ডপ করার প্রয়াস চালাচ্ছিলেন এবং বাধা দানের চেষ্টা করেন। বিষয়টি মহামান্য আদালত পর্যন্ত গড়ায়।
ক্লাব পক্ষের দাবি, মহামান্য আদালত তাদের পুজো করার অনুমতি দিয়েছে, কিন্তু জনৈক ব্যক্তির পুজোর কোনও অনুমতি নেই। ইতিমধ্যেই মদনমোহনতলা কৃষ্টিপরিষদ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও দুর্গাপুজোর সরকারি অনুমতি পেয়েছে।
পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের রায়ে তারা ন্যায়বিচার পেয়েছেন। এবছর আরও ধুমধাম সহকারে পুজোর আয়োজন করা হবে।
যদিও মাঠের মালিকানা নিয়ে এখনও মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।