রঘুনাথপুর ২: নীলডি অঞ্চল বিজেপির সাংগঠনিক বৈঠক আয়োজিত হল পাবড়া পাহাড়ের পাদদেশে
বৃহস্পতিবার বিকেলে পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের পাড়া বিধানসভার অন্তর্গত পাড়া মন্ডল ২এর নীলডি অঞ্চল বিজেপির সাংগঠনিক বৈঠক আয়োজিত হল পাবড়া পাহাড়ের পাদদেশে মাঠে।এদিনের ঐ সাংগঠনিক বৈঠকে দলকে আরো বেশি করে মজবুত করার লক্ষ্যে আলোচনা হয়।উপস্থিত ছিলেন নীলডি অঞ্চল বিজেপির সভাপতি গৌয়ুর বাউরি,বিজেপির SCমোর্চার পুরুলিয়া জেলার ভাইস প্রেসিডেন্ট নব কুমার বাউরি সহ রাধানাথ মুখার্জী,অমিত মিশ্র সহ অন্যান্যরা।