নানুর: নানুর ব্লক ও হাসপাতাল এবং কীর্ণাহারে গ্ৰে ওয়াটার ম্যানেজমেন্ট পরিদর্শনে DM, BDO, OC
Nanoor, Birbhum | Nov 29, 2025 বীরভূমের নতুন জেলা শাসক ধবল জৈন দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলার বিভিন্ন ব্লকে প্রশাসনিক কাজকর্ম ও উন্নয়ন মূলক প্রকল্পগুলি স্বচক্ষে পরিদর্শন করছেন তিনি। আজ শনিবারও তিনি নানুর ব্লকে এসে প্রথমেই ব্লক কার্যালয় চত্বরে অবস্থিত মহিলা পরিচালিত কো-অপারেটিভ সোসাইটির পোশাক তৈরির ইউনিটে কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। সেখানে মহিলাদের কাজ দেখে তাঁদের আত্মনির্ভরতার প্রচেষ্টাকে সাধুবাদ জনান।এরপর জেলা শাসক স্থানীয় শিক্ষকদের অনুরোধে নানুর চন্ডীদাস স্মৃতি উচ্চ বিদ্যালয়ে যান।