সাব্রুম থানার অন্তর্গত দৌলবাড়ী গ্রাম পঞ্চায়েতের হরিনাটিলায় দুই বাইকের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুই বাইক আরোহী। আহতদের উদ্ধার করে প্রথমে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দু’জনকেই উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।
জানা যায়, শনিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ সাব্রুম–মনুঘাট সড়কের হরিনাটিলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহত দুই ব্যক্তি হলেন মানিকগড় এলাকার জয়দেব দাস এবং রানীরবাজারের বাসিন্দা মিঠুন সিং।