মানবাজার ২: ফাঁকা মাঠে পলিথিনের মোড়কে সদ্যজাত কন্যা সন্তানের দেহ উদ্ধার! চাঞ্চল্য বোরো থানা এলাকায়
বোরো থানা এলাকায় রাস্তার ধারে ধানের জমি থেকে পলিথিন প্যাকেটে সদ্যোজাত কন্যা সন্তানের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মানবাজার-২ নং ব্লকের বারী জাগদা অঞ্চলের তেলিকোচা গ্রাম সংলগ্ন এলাকায় রাস্তার ধারে। পুলিশ সূত্রের খবর,সোমবার দুপুর নাগাদ স্থানীয় বাসিন্দারা প্রথমে রাস্তার ধারে কালো রঙের একটি পলিথিন প্যাকেটের ভিতর থেকে এক সদ্যোজাত সন্তানের মাথা বেরিয়ে থাকতে দেখেন। তাঁরা কাছে গিয়ে দেখেন ওই প্যাকেটের ভিতরে সদ্যোজাত শিশুর দেহ পড়ে রয়েছে।