পুরুলিয়া ১: নাবালিকা খুনের ঘটনার অভিযোগে বেলকুড়ি এলাকায় পথ অবরোধ গ্রাম বাসীদের, ঘটনাস্থল উত্তপ্ত
বেলকুড়ি গ্রামে এক নাবালিকা খুনের অভিযোগে চাঞ্চল্যকর ঘটনার প্রতিবাদে এবং দ্রুত দোষীদের কঠোর শাস্তির দাবিতে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। সোমবার বেলকুড়ি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় গ্রামবাসীসহ সাধারণ মানুষ। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া মফস্বল থানার বিশাল পুলিশ বাহিনী। এবং সেখানে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয় এবং বিক্ষোভ কারীদের চ্যঙ্গদলা করে রাস্তা থেকে সরানো হয়।