পাড়া: সাঁওতালডি কাঁকী ভোলুবাঁধে ধুমধাম করে শুরু হলো নবকুঞ মেলা, কলশ যাত্রায় উপচে পড়লো মানুষের ভিড়
Para, Purulia | Mar 29, 2026 পুরুলিয়ার সাঁওতালডি থানার অন্তর্গত কাঁকী ভোলুবাঁধ সংলগ্ন ময়দানে শুরু হলো নবকুঞ মেলা সপ্তম বর্ষ। কাঁকীডি নরনারায়ণ সেবা সমিতির সৌজন্যে ও সাঁওতালডি থানার অন্তর্গত সমস্ত গ্রামবাসীদের সহযোগিতায় আয়োজিত এই নয় দিন ব্যাপী নবকুঞ মেলার সূচনা করা হলো কলশ যাত্রার মধ্য দিয়ে। রবিবার দুপুর বারোটা নাগাদ স্থানীয় কদমদা নদী থেকে মহিলাদের মাধ্যমে কলশ যাত্রা করা হয়। কলশ যাত্রায় স্থানীয় এলাকার মানুষ ছাড়াও আশেপাশের বহু গ্রামের মানুষ ভিড় জমায়, হরিনাম সংকীর্তন, বাজন