Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
India
Coronavirus
किसान
कांग्रेस
Accident
Congress
Modi
Delhi
Viral
Up
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Mp
Madhyapradesh
Pmmodi
Kerala
Rahulgandhi
Chhattisgarh
Uttarpradesh
Haryana
image
image

কিরণময়ের মন্তব্যের পর এবার মমতার বাড়িতে জয়া বচ্চন, শুরু নতুন রাজনৈতিক আলোচনা !! ইন্ডিয়া জোটের শরিক হয়েও সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টির সম্পর্কে দূরত্ব বাড়ার জল্পনা তৈরি হয়েছিল। কয়েকদিন আগেই কলকাতায় এসে তৃণমূলের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রকাশ্যেই সমালোচনা করেছিলেন সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ। সেই ঘটনার পর দুই দলের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে রাজনৈতিক মহলে। তবে সেই জল্পনার মাঝেই এবার এক ভিন্ন ছবি সামনে এল। বৃহস্পতিবার বৃষ্টিভেজা বিকেলে কলকাতার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছালেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ ও বিশিষ্ট অভিনেত্রী জয়া বচ্চন। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। কালীঘাটে পৌঁছতেই জয়া বচ্চনকে উষ্ণ অভ্যর্থনা জানান মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সৌজন্য সাক্ষাতের এই মুহূর্ত ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে জল্পনা !! যদিও এই বৈঠকে ঠিক কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। দুই পক্ষের তরফেও এ বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। ফলে রাজনৈতিক মহলের একাংশের মতে, এই সাক্ষাৎ নিছক সৌজন্য নাকি ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত— তা নিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় !! উল্লেখ্য, জাতীয় রাজনীতিতে বিরোধী জোট ইন্ডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শরিক তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি। আগামী দিনের রাজনৈতিক কৌশল, সংসদের বিভিন্ন ইস্যু কিংবা বিরোধী ঐক্যকে আরও মজবুত করার মতো বিষয়ও আলোচনায় উঠে এসে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদিও এই সমস্ত বিষয় এখনও জল্পনার পর্যায়েই রয়েছে !! রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজ্যে বিরোধী দলগুলির মধ্যে সমন্বয় বজায় রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেই পরিস্থিতিতে জয়া বচ্চনের এই কালীঘাট সফর রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এখন সকলের নজর, এই বৈঠকের পর দুই দলের তরফে কোনও আনুষ্ঠানিক বার্তা বা রাজনৈতিক ইঙ্গিত সামনে আসে কি না। কারণ, জাতীয় রাজনীতির বর্তমান পরিস্থিতিতে এমন প্রতিটি বৈঠকই নতুন সমীকরণের সম্ভাবনা তৈরি করে !!

Saltora, Bankura | Jul 2, 2026

MORE NEWS