গদাই কর্মকার মালদাঃ শ্রীকৃষ্ণের পুণ্য জন্মাষ্টমী উপলক্ষে উৎসবের আমেজ মালদাজুড়ে। পুণ্য জন্মাষ্টমী পালনে ব্রতী হন কৃষ্ণভক্তরা। শুক্রবার সন্ধ্যা থেকেই বিভিন্ন বাড়িতে শুরু হয় শ্রীকৃষ্ণের পুজো-আর্চনা। উপবাস ও বিভিন্ন পুজোর উপাচার মেনে ভক্তরা দিনটি পালন করেন।
জন্মাষ্টমী উপলক্ষে ঘরে ঘরে শ্রীকৃষ্ণের বিগ্রহ বা ছবি সাজিয়ে ফুল, ধূপ, প্রদীপ এবং নানা উপাচারে পুজো করা হয়। পুজোর পাশাপাশি ভগবানকে নিবেদন করা হয় রকমারি ভোগ। পাটিসাপ্টা, তালের বড়া, ছানা, মাখন, মিষ্টি-সহ বিভিন্ন ধরনের খাবার ভোগ হিসেবে নিবেদন করেন ভক্তরা। কোথাও কোথাও বাড়ির ছোটদের কৃষ্ণ ও রাধার সাজে সাজিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেন পরিবারের সদস্যরা।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণের জন্মক্ষণকে ঘিরে বিশেষ পুজো ও আরতির আয়োজন করা হয়। অনেকে বাড়িতে মহাযজ্ঞের আয়োজন করেন।ভক্তদের বিশ্বাস, নিষ্ঠা ও ভক্তিভরে শ্রীকৃষ্ণের আরাধনা করলে পরিবারে সুখ-শান্তি বজায় থাকে।