পাড়া: রাম নবমী উপলক্ষে সাঁওতালডি এলাকায় উৎসব মুখর পরিবেশ
Para, Purulia | Mar 27, 2026 আজ শ্রী রাম নবমী সারা দেশের পাশাপাশি পাড়া ব্লকের সাঁওতালডি এলাকায় দেখা গেল উৎসব মুখর পরিবেশ। বেলা এগারোটা থেকেই সাঁওতালডি থানার দেউলী,মধুডি, শ্যামপুর, কাঁকী, শ্রীরামপুর সহ বিভিন্ন এলাকায় বজরঙ্গবলীর মন্দিরে পূজো অর্চনা দেখা গেলো, কোথাও কোথাও নরনারায়ণ সেবা ও মন্দির গুলি তে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। গেরুয়া পতাকা দিয়ে সমস্ত বাজার টিকে সাজিয়ে তোলা হয়েছিল। সব মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল।